Uncategorized
যিয়াওলিয়ান নামের এই ব্যাক্তির কপালে একটি নাক রয়েছে..!!
পূর্ব চায়নার একটি শহরে বসবাস করেন Xiaolian (যিয়াওলিয়ান) নামের এই ব্যাক্তি। ২০১৩ সালে একটি সড়ক দূর্ঘটনায় যিয়াওলিয়ান মারাত্মকভাবে আহত হন বিশেষ করে তার মুখমন্ডলে আঘাত বেশি লাগে,ফলে তার নাকের কার্টিলেজ নষ্ট হয়ে যায় এতে তার নাকের ছিদ্রও বন্ধ হয়ে যায়।
নাকের ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার কারনে তার শ্বাস-প্রশ্বাস চালাতে অনেক সমস্যা হচ্ছিলো।কিন্তু দূর্ঘটনার পর তার আর্থিক সমস্যার কারনে চিকিৎসা করেননি এবং কিছুদিন পর দেখা গেলো তার নাকের কার্টিলেজে পঁচন ধরেছে।তখন তার চিকিৎসক একটা সিন্ধান্ত নেন ও সেই সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসকরা তার বুকের কার্টিলেজ ও শরীরের বিভিন্ন স্থান থেকে চামড়া নিয়ে তার কপালে একটা কৃত্রিম নাক তৈরি করেন এবং এই অপারেশন টি সফলভাবে শেষ হয়।বর্তমানে যিয়াওলিয়ান এই কৃত্রিম নাক দিয়ে শ্বাস-প্রশ্বাস চালাচ্ছেন এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।নিচে যিয়াওলিয়ান এর কিছু ছবি দিলাম।

পোস্ট টি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং পোস্ট পেতে আমার ব্লগে প্রতিদিন ভিজিট করবেন এবং পোস্ট টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন এই খবরটি।
Post a Comment
0 Comments